ব্যাটিং-দুরূহ উইকেটে রানের জন্য লড়াই করতে হয়েছে খেলাঘরের ব্যাটসম্যানদের। আগের ম্যাচে রুবেল হোসেনের তোপ মাত্র ১৩৩ রানে অলআউট হয়ে যাওয়া খেলাঘরের ব্যাটসম্যানরা উইকেটে থাকার পণ নিয়ে মাঠে নেমেছিলেন।
জবাবে ৩৩ ওভার ১ বলে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভিক্টোরিয়া।
৬৯ বলে ৫টি করে বিশাল ছক্কা ও চারের সুবাদে ৬৬ রান করে দলের সহজ...............
জয় নিশ্চিত করেন অধিনায়ক নাসির হোসেন। ১৬ রানে অপরাজিত থাকেন যুবায়ের আহমেদ।
খেলাঘরের পক্ষে নিজামউদ্দিন রিপন ২ উইকেট নেন ২৪ রানে।
বৃষ্টির কারণে কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমির বিপক্ষে ভিক্টোরিয়ার প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়। সেই ম্যাচটি পুনরায় আয়োজনের দাবি জানিয়েছে দলটি।


No comments:
Post a Comment