আইপিএলের পুরো আসর না হোক কয়েকটি ম্যাচ হলেও ভারতের বাইরে বাংলাদেশ অথবা শ্রীলঙ্কায় হতে পারে বলে ওই প্রতিবেদনে জানানো হয়।
এর
কারণ হিসেবে ভারতে লোকসভা নির্বাচনের কথা উলে্লখ করা হয়েছে। ২০০৯ সালেও
একই কারণ দেখিয়ে আইপিএল দক্ষিণ আফ্রিকায় আয়োজন করা হয়। যদিও দেশটির
লোকসভা নির্বাচনের এখনও তারিখ ঘোষণা করা হয়নি, তবু ভারতীয় ক্রিকেট বোর্ড
(বিসিসিআই) আগামী এপ্রিল মে মাসে অনুষ্ঠিতব্য এই জনপ্রিয় ক্রীড়া আসর
অন্যত্র সরিয়ে নেয়ার পরিকল্পনা করছে।


No comments:
Post a Comment